ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দুই ছক্কা হজমের পরের বলে সেদিককে ফেরালেন রিশাদ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   254 বার পঠিত

দুই ছক্কা হজমের পরের বলে সেদিককে ফেরালেন রিশাদ

অষ্টম ওভারের তৃতীয় এবং চতুর্থ ওভারে রিশাদ হোসেনকে বিশাল দুটি ছক্কা হাঁকান আফগান ওপেনার সেদিকউল্লাহ আতাল। তবে পঞ্চম বলে রিশাদকে ফের সীমানাছাড়া করতে গিয়ে পারভেজ ইমনের হাতে ধরা পড়েছেন তিনি। এর মাধ্যমে ৫৫ রানে আফগানদের উদ্বোধনী জুটি ভাঙতে সক্ষম হলো বাংলাদেশ।

এর আগে শারজা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। তবে পাওয়ার প্লের ৬ ওভারে সাফল্যের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।

শরিফুল-নাসুমরা নিয়ন্ত্রিত বোলিং করলেও দেখেশুনে ব্যাট করা আফগানরা প্রথম ৬ ওভারে তোলে বিনা উইকেটে ৩৫ রান। এর মধ্যে মোস্তাফিজুর রহমানের করা পাওয়ার প্লের শেষ ওভারেই ১৩ রান তোলেন দুই আফগান ওপেনার সেদিকউল্লাহ ও ইব্রাহিম জাদরান।

Facebook Comments Box

Posted ৪:১২ পিএম | শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।