ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দিল্লি টেস্টে জাদেজার রেকর্ড

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   264 বার পঠিত

দিল্লি টেস্টে জাদেজার রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে রেকর্ড গড়েছেন রবীন্দ্র জাদেজা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে এক উইকেট শিকার করেই মাইলফলক অর্জন করলেন রবিন্দ্র জাদেজা। ভারতের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক উইকেট শিকারের তালিকায় তিনি হরভজন সিংয়ের রেকর্ড ভেঙে দিলেন।

ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় নাম রয়েছে অনিল কুম্বলে। ২০৪ ইনিংসে তিনি মোট ৪৭৬ উইকেট শিকার করেন। এরপর ৪৭৫ উইকেট শিকার করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার নাম। তিনি ৩৭৭ উইকেট শিকার করেছেন। হরভজন সিং দেশের মাটিতে মোট ৩৭৬ আন্তর্জাতিক উইকেট শিকার করেছেন।

দিল্লি টেস্টে রবীন্দ্র জাদেজা প্রথম ইনিংসে ব্য়াট করার সুযোগ পাননি। বল হাতে তিনি ৩ উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে তিনি একটি উইকেট তুলে নেন।

অহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজা ব্য়াট এবং বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। ওই ম্যাচে ব্যাট হাতে ১৭৬ বলে অপরাজিত থাকেন ১০৪ রানে। পাশাপাশি বল হাতে প্রথম ইনিংসে কোনও উইকেট শিকার করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে তিনি ১৩ ওভারে ৫৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এই দুর্দান্ত পারফরম্য়ান্সের জন্য তাকে প্লেয়ার অব দ্য ম্য়াচের পুরস্কারও দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৫:০৮ পিএম | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।