ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দাবানল ছড়িয়ে পড়ায় কানাডায় জরুরি অবস্থা ঘোষণা

  |   শনিবার, ১৯ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   137 বার পঠিত

দাবানল ছড়িয়ে পড়ায় কানাডায় জরুরি অবস্থা ঘোষণা

কানাডায় পশ্চিমাঞ্চলের প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ওয়েস্ট কেলৌনা শহরের আরও অনেক বাড়িঘর পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। (খবর বিবিসি)

পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হচ্ছে এবং আমরা সামনের কয়েকদিন মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি বলেছেন, ব্রিটিশ কলাম্বিয়ার প্রধান ডেভিড ইবে  ।

এই দাবানল ‘ম্যাকডহুগ্যাল ক্রিক’ নামের ২৪ ঘণ্টায় ৬৪ হেক্টর থেকে ৬ হাজার ৮০০ হেক্টর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। সাচকাচোয়ান প্রদেশের একটি নদীর নাম ম্যাকডহুগ্যাল ক্রিক। ওই নদীর নামেই এবারের দাবানলকে ডাকা হচ্ছে।

৪ হাজার ৮০০ মানুষকে ঘরবাড়ি ছেড়ে আগুনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে নিরাপদে যেতে বলা হয়েছে।

আরেকটি দাবানলের কারণে প্রায় ২২ হাজার মানুষকে কানাডার নর্থওয়েস্ট টেরিটরিজে স্থানান্তর করা হয়েছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৯:৪৩ এএম | শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।