বিনোদন ডেস্ক | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআরের পরিবারের সঙ্গে অন্ধ্রপ্রদেশের রাজনীতির সম্পর্ক দীর্ঘদিনের। তাই অনেকে ধরে নিয়েছিল অভিনয়ের পাশাপাশি তিনি রাজননীতিতে নামছেন। বিশেষ করে সম্প্রতি একটি সংগঠনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই ধারণা আরও গাঢ় হয়। কারণ, তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয় ‘বিজয় মাক্কাল ইয়াক্কাম’ নামের একটি সামাজিক সংগঠন গড়েছিলেন, যার মাধ্যমে তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করতেন। রাজনীতিতে নামা নিয়ে তীব্র আলোচনার মাঝে আজ অভিনেতা এনটিআরের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টির সত্যতা জানানো হয়েছে।
বিবৃতিতে জুনিয়র এনটিআরের দপ্তর জানায়, ‘র এনটিআর’ নামে একটি সংগঠন ‘ওরু ভাডা’ নামে একটি অনুষ্ঠান করছে। এই সংগঠনের কিছু কাজ নিয়ে অনেকে মনে করছেন তাদের সঙ্গে জুনিয়র এনটিআরের সম্পর্ক রয়েছে। কিন্তু এমনটা নয়। এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে আমরা অবগত হয়েছি। অভিনেতা বা তার অফিসের কোনো ধরনের তাদের সম্পর্ক, সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই।
বিবৃতিতে আরও বলা হয়, ওই সংগঠনকে কখনো জুনিয়র এনটিআরের প্রতিনিধিত্ব করার কিংবা তার পক্ষে কোনো বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। অভিনেতার পক্ষ থেকে যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগ, সামাজিক কার্যক্রম বা আনুষ্ঠানিক ঘোষণা কেবল তার অফিশিয়াল প্ল্যাটফর্ম থেকেই জানানো হবে।
বিবৃতির শেষে অনুরোধ জানিয়ে বলা হয়, এ বিষয়ে এটিই তাদের শেষ বক্তব্য। ভক্ত ও গণমাধ্যমকে গুজব বা যাচাই-বাছাইহীন তথ্যকে গুরুত্ব না দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
সম্প্রতি ‘র’ অনটিআর ‘ওরু ভাডা’ নামে একটি উদ্যোগের ঘোষণা দেয় এবং তিরুপতির তাজ হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানেই সংগঠনের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরার কথা ছিল। এরপর থেকেই সামাজিক মাধ্যমে জুনিয়র এনটিআরের রাজনৈতিক অভিষেক নিয়ে আলোচনা শুরু হয়।
যদিও পরে সংগঠনটির পক্ষ থেকেও জানানো হয়, এই কর্মসূচির সঙ্গে কোনো রাজনৈতিক ঘোষণার সম্পর্ক নেই এবং এটি আগেই পরিকল্পনা করা হয়েছিল।
এনটিআর তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রতিষ্ঠাতা ও অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এন. টি. রামা রাওয়ে নাতি। তার বাবা নন্দামুরি হরিকৃষ্ণ, চাচা নন্দামুরি বালাকৃষ্ণ, বর্তমান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এবং চাচাতো ভাই নারা লোকেশ—সবাই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। অতীতে জুনিয়র এনটিআর টিডিপির হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিলেও তিনি কখনোই সরাসরি নির্বাচনী রাজনীতিতে আসেননি।
বর্তমানে পরিচালক প্রশান্ত নীল পরিচালিত ‘ড্রাগন’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন জুনিয়র এনটিআর। এছাড়া পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস একটি সিনেমায়ও তার অভিনয়ের কথা রয়েছে। সূত্র: আউটলুক ইন্ডিয়া
Posted ৫:২১ পিএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।