ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

তৃতীয় বলেই উইকেট এনে দিলেন নাসুম

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   243 বার পঠিত

তৃতীয় বলেই উইকেট এনে দিলেন নাসুম

ঠিক এ কারণেই নাসুম আহমেদকে দলে আনা হয়েছিল। নাসুম তা প্রমাণ করতে সময় নিলেন তিন বল। তিন বলেই বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রুর দেখা পাইয়ে দিলেন তিনি।

আগের ম্যাচে উইন্ডিজকে উড়ন্ত শুরু এনে দিতে বড় অবদান রেখেছিলেন ব্রেন্ডন কিং। আজ সেই তাকে ইনিংসের প্রথম ওভারেই বিদায় করে দিলেন নাসুম।

প্রথম বলেই একটা আবেদন তুলেছিলেন। সে আবেদনটা ছিল আলিক এথানেজের বিপক্ষে। তার জোরের ওপর করা বলটা গিয়ে আঘাত হানে তার ভেতরের পায়ে। তবে সে আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বাংলাদেশও রিভিউ নেওয়ার পথে হাঁটেনি।

এক বল পর সেই নাসুম আবারও দৃশ্যপটে। এবার খানিকটা ফ্লাইট দিয়েছিলেন বলে। সেটা হাঁটু গেঁড়ে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন কিং। সেটা গিয়ে আঘাত করে প্যাডে। আগের আবেদনে সাড়া না দিলেও এবার আঙুল তুলে দেন আম্পায়ার।

তবে উইন্ডিজ সঙ্গে সঙ্গে রিভিউর আবেদন তুলে বসে। আল্ট্রাএজে কোনো স্পাইক দেখা যায়নি। এরপর রিপ্লেতে দেখা যায় তিন লাল দাগ, যার মানে দাঁড়ায় উইন্ডিজ তো প্রথম উইকেট খোয়ালই, সঙ্গে প্রথম রিভিউটাও হারিয়ে বসল!

Facebook Comments Box

Posted ১:৫০ পিএম | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।