নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 323 বার পঠিত
মিস ফিল্ডিংয়ে রান আউট হন তাওহীদ হৃদয়। এই মিডলঅর্ডার ব্যাটসম্যান আউট হওয়ার পরই ছন্দপতন হয় বাংলাদেশ দলের।
৫৩ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন তাওহীদ ও মেহেদি হাসান মিরাজ। চতুর্থ উইকেটে তারা গড়েন ১৪২ বলে ১০১ রানের জুটি।
৩৫.১ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৫৪ রান। এরপর ৯ ওভার তথা ৫৪ বলে ৪১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
মেহেদি হাসান মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়েছেন হৃদয়। ৮৫ বল খেলে এক চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫৬ রান করে ফেরেন তাওহীদ হৃদয়।
এরপর রশিদ খানের গুগলিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন মেহেদি হাসান মিরাজ, জাকের আলি অনিক ও নুরুল হাসান সোহন।
১০ ওভার তথা ৬০ বলে মাত্র ৩৮ রান খরচ করে মিরাজ, জাকের এবং নূরুল হাসান সোহানকে আউট করে বাংলাদেশের মিডলঅর্ডার ধসিয়ে দেন রশিদ খান।
মিরাজ ৮৭ বলে এক চার আর এক ছক্কায় ৬০ রান করলেও ১৬ বলে ১০ রান আর ১৪ বলে ৭ রানের বেশি করতে পারেননি জাকের ও সোহান।
বুধবার আরব আমিরাতের আবু ধাবি স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
Posted ৪:৩৪ পিএম | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।