ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ডিসেম্বরে চালু রূপপুর বিদ্যুৎকেন্দ্র, নেপাল থেকেও আসছে ৪০ মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   271 বার পঠিত

ডিসেম্বরে চালু রূপপুর বিদ্যুৎকেন্দ্র, নেপাল থেকেও আসছে ৪০ মেগাওয়াট

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বর মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় নেপালের সঙ্গে ৩ অক্টোবর ২০২৪ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় গ্রীষ্মকালীন বিদ্যুৎ চাহিদা পূরণে সাশ্রয়ী মূল্যে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করা হবে।

বিদ্যুৎ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ বাতিল করা হয়েছে বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ আইনের আওতায় ইতোমধ্যে সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে চুক্তিগুলোর ট্যারিফ কাঠামো পর্যালোচনা এবং পুনরায় নেগোসিয়েশন ও সুপারিশ প্রদানের লক্ষ্যে পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে মেট্রোপলিটন এলাকায় বিতরণ লাইন এবং সাবস্টেশনসমূহ ভূ-গর্ভস্থ করার লক্ষ্যে কাজ চলছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, এই পদক্ষেপ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও স্থিতিশীল এবং কার্যকরী করবে।

Facebook Comments Box

Posted ৭:২৩ এএম | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।