বিনোদন ডেস্ক | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 64 বার পঠিত

টাকা নিয়ে হইচই, কে নেবে আর কে ছেড়ে দেবে। এর মাঝে কেউ হালাল পথে চলে, কেউ আবার শর্টকাট অর্থের পথ বেছে নেয়- এমনই অর্থলোভ ও শর্টকাট বড়লোক হওয়ার মানসিকতার গল্প নিয়ে এলো ডার্ক কমেডি থ্রিলার নাটক ‘টাকা’।
তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। জোভানের চরিত্রে থাকছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও ডার্ক কমেডির এক ভিন্ন রূপ, যা দর্শকদের জন্য চমক হিসেবে কাজ করবে।
তারেক রহমান বলেন, “বাংলাদেশে ডার্ক কমেডি থ্রিলার গল্প নিয়ে নাটক খুব বেশি তৈরি হয় না। দারুণ একটি গল্প নিয়ে ‘টাকা’ নাটক নির্মাণ করেছি। এখানে উঠে আসছে টাকার মোহসহ নানা বিষয়। সেই সঙ্গে থাকবে অন্ধকার জগতের কিছু কথা, যা দর্শকদের ভিন্নরকম অভিজ্ঞতা দেবে।”
নাটকটিতে আরও অভিনয় করেছেন শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ।
এ নাটকের চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেছেন সুমন হোসেন, সঙ্গীত পরিচালনায় আছেন সাইদ নাফিস, শিল্প নির্দেশনায় কামরুজ্জামান সুমন এবং মেকআপ শিল্পী হিসেবে কাজ করেছেন মাসুদ রানা।
নাটকটির প্রযোজক হিসেবে রয়েছেন নাজমুল হুদা শাপলা, নির্বাহী প্রযোজক মাসুদ মুনসুর এবং সমন্বয়ের দায়িত্বে ছিলেন উদয় চৌধুরী। ‘টাকা’ আজ ইউটিউবে মুক্তি পেয়েছে জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল চ্যানেলে।
Posted ৪:৩৫ পিএম | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।