খেলাধুলা ডেস্ক | শনিবার, ৩০ মে ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের পর এবার চূড়ান্ত দল ঘোষণা করেছে কানাডাও। ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন ২০২২ কাতার বিশ্বকাপে খেলা ১৩ ফুটবলার। বাকি ১৩ জন প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।
প্রত্যাশিতভাবেই দলে রয়েছেন তারকা ডিফেন্ডার আলফোনসো ডেভিস। যদিও চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন বায়ার্ন মিউনিখের এই ফুটবলার, তবু তাকে দলে রেখেছেন প্রধান কোচ জেসে মার্শ।
ডেভিস শিগগিরই এডমন্টনে সতীর্থদের সঙ্গে যোগ দেবেন। সেখানে আগামী সোমবার উজবেকিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে কানাডা। তবে বিশ্বকাপে কানাডার প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
ডেভিস ছাড়াও ২০২২ বিশ্বকাপে খেলা জোনাথন ডেভিড ও লিয়াম মিলার দলে জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে, নবাগত ১৩ ফুটবলারের মধ্যে রয়েছেন গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো, ডিফেন্ডার মোইসে বোম্বিটো এবং ফরোয়ার্ড তানি ওলুয়াসেয়ী।
কানাডার বিশ্বকাপ দল
গোলকিপার: ম্যাক্সিম ক্রেপো, ওয়েন গুডম্যান, ডেন সেন্ট ক্লেয়ার।
ডিফেন্ডার: মোইসে বোম্বিটো, ডেরেক কর্নিলিয়াস, আলফোনসো ডেভিস, লুক ডি ফুগারোলেস, অ্যালিস্টেয়ার জনস্টন, আলফি জোনস, রিচি লারিয়া, নিকো সিগুর, জোয়েল ওয়াটারম্যান।
মিডফিল্ডার: আলি আহমেদ, তাজন বুকানন, ম্যাথিউ চোইনিয়েরে, স্টিফেন ইউস্তাকিও, মার্সেলো ফ্লোরেস, ইসমায়েল কোনে, লিয়াম মিলার, জোনাথন ওসোরিও, নাথান সালিবা, জ্যাকব শ্যাফেলবার্গ।
Posted ৩:৫৯ পিএম | শনিবার, ৩০ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।