বিশ্ব ডেস্ক | শনিবার, ৩০ মে ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

পশ্চিমবঙ্গে হামলার শিকার হওয়ার পর নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে পৌঁছে তাঁর ছবির সামনে দাঁড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসময় সাংবাদিকদের তিনি জানান, হামলায় তাঁর চশমা ভেঙে গেলেও হেলমেট থাকাতে মাথায় আঘাত লাগেনি।
এসময় তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাঁকে মারতে চায়।
তিনি বলেন, ‘আমার মাথাটা বেঁচে গিয়েছে হেলমেট ছিল বলে। আমার চশমা ভেঙে দিয়েছে। কিন্তু আমি হয়তো এই ভাবেই এখান থেকে বেরিয়ে গেলাম। তারপর তো সঞ্জু কর্মকারের বৃদ্ধ বাবা-মায়ের উপর চড়াও হবে ওরা।’
অভিষেক যখন নিহত কর্মীর বাড়িতে অবস্থান করছেন, তখনও বাইরে পরিস্থিতি উত্তপ্ত। তিনি অভিযোগ করেন, বাইরে থাকা বিক্ষোভকারীরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে।
চরম নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে তিনি বলেন, ‘ওরা আমায় মারতে চায়! মেরে দিক! আমি এখান থেকে যাব না। সঞ্জুর বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে কোথাও যাব না। আমি হাই কোর্ট এবং রাজ্যপালের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। দরজা ভাঙার চেষ্টা করছে। পুলিশের কেউ নেই এখানে। আমি এসপি এবং আইসি-কে জানাতে বলেছি। এখনও কোনও বাহিনী আসেনি।’
এদিকে বিধানসভার পরিষদীয় দলনেতা চূড়ান্ত করার বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ দলীয় বিধায়কদের সই জাল করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ সম্বলিত একটি চিঠি বন্ধ খামে সরাসরি বিধানসভা পর্যন্ত পৌঁছে গিয়েছে।
সই জালিয়াতির মতো গুরুতর অভিযোগ সামনে আসার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। অভিষেকের বিরুদ্ধে শুরু হয় সিআইডি তদন্ত। শনিবার দুপুর ১টা ২০ মিনিট নাগাদ হরিশ মুখার্জি রোডে তৃণমূল নেতার বাসভবন ‘শান্তিনিকেতন’-এ পৌঁছে যায় রাজ্য সিআইডির একটি দল। তবে সিআইডি কর্মকর্তাদের খালি হাতেই ফিরতে হয়। তাঁর বাড়ির নিরাপত্তারক্ষীরা জানান, তৃণমূল নেতা বা তাঁর পরিবারের কেউই বাড়িতে নেই।
Posted ৪:০১ পিএম | শনিবার, ৩০ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।