নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ | প্রিন্ট | 246 বার পঠিত
টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। এগুলো কিভাবে কার সুপারিশে হয়, কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদদে হয়? এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এড়াতে পারেন কিনা এবং তার পদত্যাগ চাওয়া উচিত কিনা সেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা সারজিস আলম।
বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন সারজিস আলম। যেখানে অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়া বিচারকার্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
সারজিস তার পোস্টে লিখেছেন, ‘টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না।’
Posted ১২:৩২ পিএম | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।