ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গভীর রাতে জাবির বিভিন্ন গেটে শিবির সমর্থকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   224 বার পঠিত

গভীর রাতে জাবির বিভিন্ন গেটে শিবির সমর্থকদের অবস্থান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ফলাফল জানানো হবে আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর)।

তবে এই ভোট গণনার মধ্যেই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোর সামনে ও আশেপাশে ছাত্রশিবিরের সমর্থকরা অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট ঘুরে দেখা যায়, ডেইরি গেট, প্রান্তিক গেট এবং বিশমাইল গেট এলাকায় শিবিরের প্রায় পাঁচ শতাধিক সমর্থক অপেক্ষা করছেন।

অবস্থানের কারণ জানতে চাইলে শিবির সমর্থকরা জানান , ‘ডাকসুর পর জাকসুতেও যদি ছাত্রশিবির ভালো করে তাহলে সারা দেশেই এর প্রভাব পড়বে, একরকম আলোড়ন তৈরি হবে। মূলত উৎসাহ থেকেই আমরা এখানে অপেক্ষা করছি। ফলাফল জেনেই তারপর চলে যাবো।’

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন জামায়াত ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন। এ সময় তার সঙ্গে আরও ১৫ থেকে ২০ জন নেতাকর্মীকে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেওয়ার বিষয়ে মাওলানা আফজাল হোসাইন বলেন, ১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রবেশের পর থেকে আজ নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয়। এখন নির্বাচনের খোঁজ-খবর নিতে এসেছি।

তবে কিছুক্ষণ পরই বাইকে করে তিনি স্থান ত্যাগ করেন। যদিও তার সঙ্গে আসা নেতাকর্মীরা তখনও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করে ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম  বলেন, বিষয়টি আমি অবগত না। আমি নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করছি। সিকিউরিটি টিমকে জানাচ্ছি। তারা বিষয়টি দেখবে।

Facebook Comments Box

Posted ৪:৪৫ এএম | শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।