ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণদের মতামতে গুরুত্ব দিতে হবে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   240 বার পঠিত

গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণদের মতামতে গুরুত্ব দিতে হবে

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণদের মতামতের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। কেননা, এখনকার তরুণদের মাঝে দেশপ্রেম রয়েছে। তারা দেশকে সঠিক পথে চালাতে ত্যাগ স্বীকার করে দেখিয়েছেন। এজন্য এই তরুণদের মতামতকে গুরুত্ব দিয়ে দেশের আগামীর গণতন্ত্র নির্ধারণ করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ মিলনায়তনে দেশ ফাউন্ডেশন আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বৈঠকের সঞ্চালনা করেন দেব জয় সাহা।

এতে জাতীয়তাবাদী গণতানি্ত্রক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, গণতনে্ত্র নির্বাচন ও সংস্কার একই সূত্রে গাঁধা। আর নির্বাচন ছাড়া গণতনে্ত্রর যাত্রা সুফল বয়ে আনবে না। এখন বাংলাদেশে সংস্কারের সঙ্গে তিনটা বড় ডিমান্ড রয়েছে। কিন্তু সেদিকে বর্তমান সরকার দৃষ্টিপাত করছে না। সেগুলো হলো ১. ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত গণহত্যাকারীদের বিচার করা ২. আওয়ামী লীগের সময়ে নির্বাচনে যারা ভোট চুরি করেছে; মাঠ থেকে কেন্দ্র পর্যন্ত, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ৩. অর্থ যারা পাচার করেছেন আওয়ামী লীগের দোসররা, তাদের পরিবারের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, গণতন্ত্র সার্বজনীন; আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। বৈঠকে আরও বক্তব্য দেন ডা. জিয়াউল ইসলাম মুন্না, আহসান উদ্দিন খান শিপন, আতাউর রহামান কাবুল, মো. তোইবুর রহমান, আহমেদ এহসান কবির শান প্রমুখ। 

Facebook Comments Box

Posted ৪:৪৭ এএম | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।