| সোমবার, ০৮ মে ২০২৩ | প্রিন্ট | 111 বার পঠিত

বলিউড তারকা আমির খানের সর্বশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি। হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’র হিন্দি রিমেকটি মুক্তির পর পড়েছিল বয়কট ট্রেন্ডে। এর কারণে ক্ষতির মুখে পড়ে সিনেমাটি। এর পর থেকেই বিরতিতে আছেন বলিউডের জনপ্রিয় এ অভিনেতা।
তবে শোনা যাচ্ছে, ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘গজনি’ সিনেমাটির সিক্যুয়েল আসতে যাচ্ছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী অভিনয়ে বিরতির মধ্যেই ‘গজনি’র সিকুয়েল নিয়ে আলোচনা করতে বেশ কয়েকবার হায়দরাবাদে গিয়েছেন আমির। গত সপ্তাহে তেলেগু সিনেমার প্রযোজক আল্লু অরবিন্দের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন আমির খান। তবে শুধু ‘গজনি’র সিকুয়েলই নয়, আরও কয়েকটি কাজ নিয়ে তাঁদের দুজনের মধ্যে আলাপ হয়েছে। দুজনই একে অপরের সঙ্গে কাজ করতে আগ্রহী।
‘গজনি’র সিকুয়েল ছাড়াও আমির খান আরও ডজনখানেক কাজের প্রস্তাব পেয়েছেন এরই মধ্যে। তবে কোনো কাজের প্রস্তাব গ্রহণ করেননি বলিউডের জনপ্রিয় এ অভিনেতা।
এছাড়াও ‘পিকু’ সিনেমার প্রযোজক স্নেহা রজনী ও দক্ষিণি পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে দুটি কাজের ব্যাপারে কথা চলছে আমিরের।
Posted ২:৫১ পিএম | সোমবার, ০৮ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।