ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কোটা আন্দোলন নিয়ে মমতা আসলে কী বলেছিলেন?

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   143 বার পঠিত

কোটা আন্দোলন নিয়ে মমতা আসলে কী বলেছিলেন?

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই বক্তব্যে আপত্তি জানায় বাংলাদেশ সরকার। এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ নিয়ে মমতাকে সতর্ক করে। কিন্তু বাংলাদেশের আন্দোলন নিয়ে মমতা আসলে কী বলেছিলেন, যার জের বন্ধু-প্রতীম দুই দেশের কূটনীতিতে গিয়ে পড়ে?

কোটা সংস্কার আন্দোলনের মাঝে বাংলাদেশ যখন ব্যাপক সংঘাত-সহিংসতা চলছে ঠিক সেই মুহূর্তে ২১ জুলাই (রোববার) ধর্মতলায় জনসভায় দীর্ঘ বক্তৃতা দেন মমতা ব্যানার্জী। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে দেড় মিনিটের মতো কথা বলেন তিনি।

মমতা বলেন, ‘চিন্তা করবেন না, বাংলাদেশে যদি আপনাদের কোনো পরিবার-পরিজন থাকে, কেউ পড়াশুনা করতে যান, কেউ চিকিৎসা করাতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়…, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ভারত সরকার বলবে, কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজায় খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ, জাতিসংঘের একটা রেজোল্যুশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যান, পার্শ্ববর্তী এলাকা তকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গণ্ডগোল হয়েছিল বোরোদের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন। আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে।

তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই। আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই।’

এই কথাগুলো বলতে বলতে মঞ্চের সামনে জনতার মাঝ থেকে একজন অসুস্থ হয়ে পড়েন। মুখ্যমন্ত্রী প্রসঙ্গ পাল্টে ওই লোককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশনা দেন।

এরপর আরো কিছুক্ষণ তিনি বক্তৃতা চালিয়ে গেলেও আর বাংলাদেশ প্রসঙ্গে ফিরে আসেননি।

সেদিনই বিকেলেই একই প্রসঙ্গে সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন মমতা; যাতে লিখেন,

জনসভায় মমতার মন্তব্যের পর থেকেই সমালোচনায় সরব হয় বিজেপি। কেন্দ্রের ক্ষমতাসীন দলের নেতাদের দাবি, একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য করার এখতিয়ার নেই।

Facebook Comments Box

Posted ৫:৫৯ পিএম | শনিবার, ২৭ জুলাই ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।