বিনোদন ডেস্ক | রবিবার, ৩১ মে ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হওয়ার পর থেকেই ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। পোশাক, শারীরিক গঠন ও চেহারা নিয়ে নানা মন্তব্যের পাশাপাশি বডি শেমিংয়েরও শিকার হতে হয় অভিনেত্রীকে। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী বলেন, ঐশ্বরিয়ার মতো একজন আন্তর্জাতিক তারকাকে শুধুমাত্র চেহারা বা বয়সের ভিত্তিতে মূল্যায়ন করা ঠিক নয়।
মাধুরীর মতে, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বমঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করে আসছেন ঐশ্বরিয়া এবং দেশের জন্য সম্মান বয়ে এনেছেন।
মাধুরীর ভাষায়, ‘একজন মানুষের সাফল্য, অবদান ও ব্যক্তিত্বকে ওজন, পোশাকের মাপ বা বয়সের সংখ্যার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া উচিত নয়। ঐশ্বরিয়া শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্যই নন, তার ব্যক্তিত্ব ও মানবিক গুণাবলির জন্যও প্রশংসার দাবিদার।’
তিনি আরও বলেন, ‘ঐশ্বরিয়াকে নিয়ে বাজে মন্তব্য সমাজে ভুল বার্তা ছড়িয়ে দেয়। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে একজন মানুষের মূল্য কেবল তাঁর চেহারার ওপর নির্ভরশীল, অর্জন বা কাজের ওপর নয়– এই মানসিকতা অত্যন্ত ক্ষতিকর এবং তা বদলানো প্রয়োজন।’
সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গেও কথা বলেন তিনি। মাধুরীর মতে, সমালোচনামূলক মানুষ সব সময়ই ছিল, তবে এখন ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে যে কেউ খুব সহজে নিজের মতামত প্রকাশ করতে পারছেন। ফলে নেতিবাচক মন্তব্যও আগের তুলনায় অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। সূত্র: এই সময়
Posted ৬:৫১ পিএম | রবিবার, ৩১ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।