শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ঐতিহ্যবাহী সবুজ ছেড়ে যে কারণে অন্য রঙের জার্সি পরতে চলেছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   229 বার পঠিত

ঐতিহ্যবাহী সবুজ ছেড়ে যে কারণে অন্য রঙের জার্সি পরতে চলেছে পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট দল বললে চোখের সামনে ভেসে ওঠে সবুজ রঙা একটি জার্সির ছবি। তবে এবার সেই সবুজ রঙা জার্সি ছেড়ে নতুন রঙের জার্সি পরতে চলেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দেখা মিলবে এমন জার্সির।

সে ম্যাচে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে গোলাপি রঙের জার্সি পরে। কারণ আর কিছুই নয়, স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো। এর আগে দক্ষিণ আফ্রিকা এমন জার্সি পরে খেলেছে। তবে এমন উদ্যোগ আর কখনো নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এবারই প্রথম এমন কিছুর দেখা মিলবে পাকিস্তানের ক্রিকেটে।

২৮ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে শুধু জার্সিতেই গোলাপি থাকবে না। পিসিবি জানিয়েছে, পুরো স্টেডিয়ামকেই সেদিন ‘গোলাপি’ রঙে সাজানো হবে। পিসিবি জানিয়েছে, ‘২৮ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে যখন পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে, তখন পুরো স্টেডিয়াম রঙিন হয়ে উঠবে গোলাপি রঙে।’

বোর্ডের এক বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কর্পোরেট সামাজিক দায়িত্বের অংশ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিংক রিবন পাকিস্তানের সঙ্গে মিলে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা ছড়ানোর এই উদ্যোগ নিয়েছে।’

পিসিবির ঘোষণায় জানা গেছে, পাকিস্তানের খেলোয়াড়রা বিশেষ গোলাপি রঙের জার্সি পরবে। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা গোলাপি ফিতা ধারণ করবেন। কোচিং স্টাফ, ধারাভাষ্যকার ও সম্প্রচারক কর্মীরাও এই ফিতা পরে অংশ নেবেন।

ম্যাচে ব্যবহার করা হবে গোলাপি ব্র্যান্ডিং করা স্টাম্প। পাশাপাশি, সরাসরি সম্প্রচারে স্তন ক্যান্সার সম্পর্কে বার্তা প্রচার করা হবে। পিসিবি জানিয়েছে, লাহোরের কালমা চকে অবস্থিত পিংক রিবন ব্রেস্ট ক্যান্সার ট্রাস্ট হাসপাতালে ওই দিন বিনা মূল্যে পরীক্ষা ও স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

Posted ৩:১৬ পিএম | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।