ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

এশিয়ান গেমসে নারী হকিতে সিঙ্গাপুরকে হারিয়ে নবম স্থান অর্জন করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম এশিয়ান গেমস অভিযান শেষ করেছে বাংলার মেয়েরা।
শুক্রবার (২ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে দুই দল। ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত এক ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। তাঁর গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠের বাইরে যান বাংলাদেশের লিমা আক্তার। এতে কিছু সময় ১০ জনের দল নিয়ে খেলতে হয় বাংলাদেশকে।
এই সুযোগ কাজে লাগিয়ে ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরকে সমতায় ফেরান তৌ লি মিন। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
শুটআউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে নিজেদের প্রথম এশিয়ান গেমসেই নারী হকিতে নবম স্থান অর্জন করে আসর শেষ করল বাংলাদেশের মেয়েরা।
Posted ৬:২৬ এএম | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।