ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এক বছর ঢামেক মর্গে থাকা সেই ৬ মরদেহ যাচ্ছে আঞ্জুমান মুফিদুলে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   412 বার পঠিত

এক বছর ঢামেক মর্গে থাকা সেই ৬ মরদেহ যাচ্ছে আঞ্জুমান মুফিদুলে

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হচ্ছে। দীর্ঘ এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পড়ে থাকা এসব মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

বুধবার (৬ আগস্ট) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে ছয়টি মরদেহ দীর্ঘ এক বছর ধরে অজ্ঞাত অবস্থায় ঢামেক মর্গে রাখা ছিল। এখনও পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা একটি চিঠি পেয়েছি—বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মরদেহগুলো দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছয়টি মরদেহের মধ্যে তিনটি যাত্রাবাড়ী থানার, একটি পল্টন থানার এবং দুটি শাহবাগ থানার মামলা সংশ্লিষ্ট। দীর্ঘদিন ধরেই তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চললেও এখন পর্যন্ত কেউ এসে মরদেহগুলো দাবি করেনি।

তবে তদন্তের স্বার্থে এবং ভবিষ্যতে পরিচয় শনাক্তের সম্ভাবনা বিবেচনায় মরদেহগুলোর ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:২৭ এএম | বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।