ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এক জায়গায় বলে জয়, দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   305 বার পঠিত

এক জায়গায় বলে জয়, দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ কর্মীরা এক জায়গায় বলে জয়, দৌড়াতে দৌড়াতে দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা… এই হলো (আওয়ামী লীগ) তাদের অবস্থা। তারা যেন আর দাঁড়াতে না পারে, সে রাজনীতি করবে আগামীর নেতৃত্ব।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানী কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা আসবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের এক সপ্তাহে আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে। এ পথে যারা কাঁটা বিছানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের সবার প্রতি নসিহত। দেশ এখন নির্বাচনি আবহে আছে, সারা দেশে নির্বাচনি আমেজ তৈরি হয়েছে।

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক এবং বিভিন্ন বিষয়ে একমত হওয়ার বিষয়ে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন মেজর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত দিলে, আগামী নির্বাচনে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানে হবে, সেগুলোর বাস্তাবায়ন সংসদের মাধ্যমে হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ৫:৩৫ পিএম | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।