সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আল-আকসায় জুমার নামাজ পড়লেন আড়াই লাখ মুসল্লি

  |   শনিবার, ১৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   106 বার পঠিত

আল-আকসায় জুমার নামাজ পড়লেন আড়াই লাখ মুসল্লি

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে শুক্রবার আড়াই লাখের বেশি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর উদযাপন করা হয়, তাহলে গতকাল ছিল জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমা। এ কারণে আল-আকসায় মুসল্লির সমাগম বেশি ছিল।

দিনটি উপলক্ষে আল-আকসা মসজিদ অভিমুখে সব সড়কে ৩ হাজার ২০০-এর বেশি পুলিশ, সীমান্ত পুলিশ, সিন বেত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করেছিল ইসরায়েল। খবর-আরব নিউজের।

প্রতিবছরই অসংখ্য ফিলিস্তিনি রোজার মধ্যে আল-আকসা সফর করেন। নামাজ আদায় করেন। এ জন্য তাদের আগে থেকে অনুমতি নিতে হয়।

এবারের রমজান মাসে পবিত্র এই মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য কর্তৃপক্ষ সব বয়সী নারী, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ১২ বছরের কম বয়সী শিশুদের পারমিট বা অনুমোদন ছাড়াই পশ্চিম তীর থেকে জেরুজালেমে আসার সুযোগ দিয়েছিল।

সম্প্রতি পবিত্র আল-আকসা মসজিদে অমুসলিম ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে শুধু চলমান পবিত্র রমজান মাস পর্যন্ত।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:০৪ পিএম | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।