সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আল্লুর ‘পুষ্পা’র সংলাপে মুগ্ধ ক্রিকেটার ওয়ার্নার

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   164 বার পঠিত

আল্লুর ‘পুষ্পা’র সংলাপে মুগ্ধ ক্রিকেটার ওয়ার্নার

দক্ষিণী সিনেমার সুপার স্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমার চরিত্রের সঙ্গে আবারও যুক্ত হলো অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের নাম। একটি গদির বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গেছে, ‘পুষ্পা’র কায়দায় সংলাপ বলছেন ক্রিকেটার।

সোমবার (১০ জুন) নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন ওয়ার্নার। নতুন বিজ্ঞাপনটি দেখে প্রতিক্রিয়া জানালেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। পাল্টা উত্তর দিয়েছেন ক্রিকেট তারকা।

ওয়ার্নারের ভাঙা ভাঙা হিন্দিতে ‘ফায়ার হ্যায় ম্যায়’ আল্লুর সংলাপ শুনে উচ্ছ্বসিত হয়েছেন ভক্তরা। কেউ বলেছেন, ‘ভুল করে অস্ট্রেলিয়ায় জন্মেছেন ওয়ার্নার।’ কারও মতে, ‘ডেভিড অর্ধ ভারতীয় এবং অর্ধ অস্ট্রেলিয়ান।’ অন্য একজন বলেছেন, ‘ডেভিড আদতে অস্ট্রেলিয়ান নন।’ শুধু তা-ই নয়, কেউ বলেছেন, ‘সব সময়ের জন্য পুষ্পা। মাঝেমাঝে তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটার।’

ওয়ার্নার হাসিতে ফেটে পড়ার ইমোজি দিয়েছেন। তার সঙ্গে আগুন ও থামস আপের ইমোজি দিয়েছেন। ডেডিভ ওয়ার্নারের পরিবর্তে দেবেন্দ্র বর্মা নামে সম্বোধন করেছেন ভক্তরা। আল্লুর মন্তব্যকে ঘিরে হুড়োহুড়ি পড়ে যায় মন্তব্যের ঘরে। অনুরাগীদের পাশাপাশি ক্রিকেটার লিখেছেন, ‘কী মজার! আপনিই সেরা।’

‘পুষ্পা: দ্য রাইজ’সিনেমাটি ২০২১ সালে মুক্তি পায়। আল্লু অর্জুন অভিনীত এ সিনেমা দর্শকের নজর কেড়েছিল। এ সিনেমার মাধ্যমেই জনপ্রিয়তার শীর্ষে যান আল্লু। শুধু তা-ই নয়, এ সিনেমার জন্যই জাতীয় পুরস্কার পান এ নায়ক।

ভারতের বক্স অফিসে সাড়ে তিনশো কোটি রুপির বেশি ব্যবসা করেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’সিনেমাটি। তারপর থেকেই সিনেমার দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শক ও ভক্তরা। চলতি বছরে ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা-২’সিনেমাটি।

 

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৮:৪৮ এএম | বুধবার, ১২ জুন ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।