| রবিবার, ০২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 91 বার পঠিত

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) এবার ২৪৪ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৭৮ টাকা। যা আজ থেকে কার্যকর হবে।
রোববার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, মো. কামরুজ্জামান, আবুল খায়ের মো. আমিনুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব এলপিজি সিলিন্ডারের দামই কমানো হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।
এদিকে, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬৬ টাকা ২২ পয়সা থেকে কমিয়ে ৫৪ টাকা ৯০ পয়সা করা হয়েছে। ফেব্রুয়ারিতে অটোগ্যাসের দাম ছিল লিটারপ্রতি ৬৯ টাকা ৭১ পয়সা, জানুয়ারি মাসে ছিল ৫৭ টাকা ৪১ পয়সা, ডিসেম্বরে ছিল ৬০ টাকা ৪১ পয়সা।
Posted ২:১৪ পিএম | রবিবার, ০২ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।