| বুধবার, ১২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 93 বার পঠিত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত দুর্ঘটনার কবলে পড়েছেন। কেডি: দ্য ডেভিল’ ছবির সেটে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন সঞ্জয়।
টাইমস অব ইন্ডিয়াকে এক সূত্র জানিয়েছে, আজ (১২ এপ্রিল) বেঙ্গালুরুর পাশেই মাগাড়ি রোড অঞ্চলে চলছিল এই ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং। শুটিং চলাকালীন আচমকাই বোমা ফাটে। আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং। সঞ্জয় দত্তের হাত, কনুিই ও মুখে আঘাত লেগেছে।
সূত্র বলছে, আহত হলেও সঞ্জয় সুস্থ রয়েছে। খুব জলদিই তাকে ছেড়ে দেওয়া হবে।
ক্যানসারের চিকিৎসার মাঝেই সঞ্জয় দত্ত আবারো শুটিংয়ে ফিরেছেন। তার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। শাহরুখের ‘জাওয়ান’ সিনেমাতেও দেখা যাবে তাকে। শুধু তাই নয়, ‘হেরা ফেরি-৩- এও দেখা যাবে সঞ্জয় দত্তকে।
Posted ৩:৩৮ পিএম | বুধবার, ১২ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।