| মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | প্রিন্ট | 81 বার পঠিত

মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
মাহির এক ঘনিষ্ঠ আত্মীয় খবরটি নিশ্চিত করেছেন।
এর আগে দোয়া চেয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন মাহিয়া মাহি। তিনি লিখেন- ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ তবে কী জন্য তিনি দোয়া চেয়েছেন, তখন তা স্পষ্ট করেননি মাহি।
Posted ১০:৩৬ পিএম | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।