বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ডেন্টালে ভর্তি পরীক্ষা নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা, প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান

  |   মঙ্গলবার, ০২ মে ২০২৩   |   প্রিন্ট   |   83 বার পঠিত

ডেন্টালে ভর্তি পরীক্ষা নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা, প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৫ মে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। গতকাল সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে নানা নির্দেশনা দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ

  • ৫ মে অনুষ্ঠেয় বিডিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি-সমমান পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও রিফিল দেখা যায়—এমন কালো কালির বলপয়েন্ট কলম নিয়ে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে সকাল সাড়ে নয়টার আগেই প্রবেশ করতে হবে। সাড়ে নয়টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
  • পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, হাতঘড়ি, পকেটঘড়ি বা অন্য কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ও গেজেট নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে উল্লিখিত ডিভাইস পাওয়া গেলে অথবা কাউকে এ ধরনের কোনো ডিভাইস ব্যবহার করতে দেখা গেলে তাঁর উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
    • উত্তর প্রদান করার আগে পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের সঙ্গে সংযুক্ত উত্তরপত্র (OMR sheet) নিজ দায়িত্বে সাবধানতার সঙ্গে আলাদা করে নিতে হবে এবং উত্তরপত্রে উল্লেখিত নির্দেশাবলি প্রতিপালন করতে হবে।
    • প্রবেশপত্র অনুযায়ী উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর প্রদান করতে হবে এবং স্পষ্টভাবে নাম লিখতে হবে। উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তসমূহ ভরাট করা এবং নির্দেশিত স্থানে যথাযথ তথ্য প্রদান ছাড়া অন্য কোনো স্থানে কিছু লেখা সম্পূর্ণ নিষিদ্ধ এবং লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
    • কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালে দুই কান ঢেকে রাখতে পারবেন না। হল পরিদর্শকেরা উত্তরপত্রে স্বাক্ষর প্রদানের সময় শনাক্তকরণের জন্য প্রয়োজনে পরীক্ষার্থীর মুখমণ্ডলের আবরণ খোলার নির্দেশনা দিতে পারবেন।
    • পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে অথবা অন্যের সাহায্য নিতে অথবা অন্যকে সাহায্য করতে দেখা গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তাঁর উত্তরপত্র বাতিল করা হবে।
    • পরীক্ষার্থীকে হল পরিদর্শকের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে চলতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এবং হল পরিদর্শকের অনুমতি ছাড়া পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষ ত্যাগ করতে দেওয়া হবে না।

    সাধারণ নির্দেশনা

    ৫ মে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানী ঢাকার ৫টি কেন্দ্রসহ দেশের ১২টি কেন্দ্রের অধীন ১৬টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হবে বিডিএস ভর্তি পরীক্ষা। কেন্দ্রের মূল ফটক সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে।
    ১.
    পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব পালনের পরিচয়পত্র ব্যতীত কেউ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
    ২.
    ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে সরকার সজাগ রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা তৎপর রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরীক্ষা চলাকালে সময়ে ভেন্যুর চতুর্দিকে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট ভিজিলেন্স টিমের প্যাট্রোল নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
    ৩.
    ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ৪ থেকে ৫ মে পর্যন্ত পরীক্ষাকেন্দ্র ও ভেন্যুসমূহের নিকটবর্তী দোকানগুলোর ফটোকপি মেশিন বন্ধ থাকবে।
    ৪.
    দেশের বিভিন্ন স্থান থেকে আগত পরীক্ষার্থীদের নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার লক্ষ্যে পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্র ও ভেন্যুসমূহে অহেতুক ও বিনা প্রয়োজনে ভিড় করা থেকে বিরত থাকার জন্য অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

    ৫.
    বিডিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সুযোগ নেই। পরীক্ষার্থীদের গুজবে বিশ্বাস না করে ও প্রতারণার জালে পা না দিয়ে নিবিড়ভাবে পড়াশোনায় মনোনিবেশ করে নিজ যোগ্যতা প্রদর্শনের জন্য উপদেশ দেওয়া যাচ্ছে।
    ৬.
    প্রতারক চক্রের অনৈতিক প্রলোভনে সাড়া না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা যাচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।
    ৭.
    ভর্তিসংক্রান্ত যেকোনো বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে

Facebook Comments Box

Posted ৫:৩১ এএম | মঙ্গলবার, ০২ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।