| বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 88 বার পঠিত

নিউইয়র্কে মনি এডাল্ট ডে কেয়ার এলএলসির অফিস উদ্বোধন করা হয়েছে। ১০ এপ্রিল বিকেলে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আযোজনকরা হয়। অনুষ্ঠানে পরিচালক জাহাঙ্গীর আলম জয়, মনি আহমেদ ও রেজা রশিদ কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে ফিতা কেটে মনি এডাল্ট ডে কেয়ার এলএলসির উদ্বোধন করেন।
মনি এডাল্ট ডে-কেয়ার এলএলসি’র পরিচালক জাহাঙ্গীর আলম জয়ের পরিচালনায় এবং মনি আহমেদেও সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সারা হোম কেয়ার’র সিইও ড. শাহাজাদী পারভীন, মনি এডাল্ট ডে-কেয়ার এলএলসি’র পরিচালক রেজা রশিদ, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলাইমান, টাইম টিভি’র সিইও আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী আবু পাশা প্রমুখ।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, বিশিষ্ট সংগঠক মিনা ইসলাম, নুরুন নাহার সহ কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মনি এডাল্ট ডে-কেয়ার এলএলসি’র পরিচালকরা বলেন, কমিউনিটির সেবার ব্রত নিয়ে মনি এডাল্ট ডে-কেয়ার এলএলসি’র যাত্রা শুরু। কমিউনিটির সিনিয়রদের সেবায় কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।
Posted ২:৫৪ এএম | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।