বিনোদন ডেস্ক | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 306 বার পঠিত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি শোকবার্তা জানানোর পাশাপাশি এই আপসহীন নেত্রীর রাষ্ট্র ও জাতির প্রতি অবদানের কথা স্মরণ করেন।
খালেদা জিয়ার একটি ছবি প্রকাশ করে হানিফ সংকেত লেখেন, “সর্বজন শ্রদ্ধেয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ছয়টায় আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”
নেত্রীর অবদান তুলে ধরে তিনি আরও লেখেন, “তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
শোক ও সমবেদনা জানিয়ে হানিফ সংকেত বলেন, “তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। তার শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
Posted ৪:১৭ পিএম | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।