শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

গল্প চুরির অভিযোগে আইনি বিপাকে করণ জোহর ও তার ‘হোমবাউন্ড’

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   97 বার পঠিত

গল্প চুরির অভিযোগে আইনি বিপাকে করণ জোহর ও তার ‘হোমবাউন্ড’

অস্কারের শর্টলিস্টে জায়গা করে নিয়ে ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বমঞ্চে আলোচনায় এসেছিল ‘হোমবাউন্ড’। তবে সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই বড়সড় আইনি জটিলতায় পড়েছে সিনেমাটি। জনপ্রিয় বলিউড প্রযোজক করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে সরাসরি গল্প চুরির অভিযোগ উঠেছে।

নীরজ ঘাওয়ান পরিচালিত এই সিনেমার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন সাংবাদিক ও লেখিকা পূজা ছাঙ্গোইওয়ালা। তার দাবি, ২০২১ সালে প্রকাশিত তার বহুল আলোচিত উপন্যাস ‘হোমবাউন্ড’ থেকে কোনো ধরনের অনুমতি বা স্বীকৃতি ছাড়াই সিনেমাটির গল্প, চরিত্র ও প্রেক্ষাপট নেওয়া হয়েছে।

পূজা ছাঙ্গোইওয়ালা জানান, ২০২০ সালের করোনা মহামারির সময় ভারতের পরিযায়ী শ্রমিকদের মানবেতর জীবন, সংগ্রাম ও বেদনাবিধুর বাস্তবতাকে কেন্দ্র করেই তিনি উপন্যাসটি লিখেছিলেন। সিনেমাটি দেখার পর তিনি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন, তার বইয়ের মূল কাহিনি, চরিত্র নির্মাণ এবং প্রেক্ষাপটের সঙ্গে ছবিটির বিস্ময়কর মিল রয়েছে। বিশেষ করে সিনেমার দ্বিতীয়ার্ধের গল্পের সঙ্গে উপন্যাসের সাদৃশ্য ‘অস্বাভাবিকভাবে হুবহু’ বলে দাবি করেন তিনি।

এই অভিযোগের ভিত্তিতে গত ১৫ অক্টোবর ধর্মা প্রোডাকশন ও নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়াকে আইনি নোটিশ পাঠান লেখিকা। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, তার সৃজনশীল কাজ অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে, যা মেধাস্বত্ব আইনের সরাসরি লঙ্ঘন।

অন্যদিকে, এত গুরুতর অভিযোগের বিষয়ে করণ জোহরের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আইনি নোটিশ পাওয়ার পর বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে এবং আইনি পথেই অভিযোগ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা সংস্থাটি—এমনটাই জানা গেছে।

Facebook Comments Box

Posted ১২:৩১ পিএম | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।