| শনিবার, ২২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 157 বার পঠিত

বিধ্বংসী অগ্নিকাণ্ড দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। ঘটনায় এলাকার একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ইদের আবহে মাথায় হাত ব্যবসায়ীদের।
শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাঁধমোড় এলাকায়। আগুন লাগার বিষয়টি প্রথমে টের পান এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, একটি দোকানে আগুন লেগে তা মুহূর্তের মধ্যে একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ৭টি দোকান ভস্মীভূত হয়েছে। ভোরবেলায় দমকলের ২টি ইঞ্জিন পৌঁছয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার জিনিস পুড়েছে বলে জানা গিয়েছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।
Posted ১১:০১ এএম | শনিবার, ২২ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।