| শনিবার, ১৮ মার্চ ২০২৩ | প্রিন্ট | 353 বার পঠিত

কলকাতায় সমাজবাদী পার্টির সম্মেলনে যোগ দিতে এসে আগের দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করলেন দলের সুপ্রিমো অখিলেশ যাদব।
এদিন কালীঘটের পার্টি অফিসে দীর্ঘক্ষণ মমতার সঙ্গে বৈঠক করেন তিনি। সৌজন্য বিনিময় থেকে রাজনৈতিক প্রসঙ্গ সব বিষয়ই কথা হয় তাঁদের। প্রায় একঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেন তাঁরা। বিকেল ৫টার দিকে কালীঘাটের কার্যালয়ে পৌঁছন অখিলেশ। সঙ্গে ছিলেন আরও কয়েকজন সমাজবাদী পার্টি নেতা। নীল রঙের চাদর দিয়ে অখিলেশকে স্বাগত জানান মমতা।
সমাজবাদী পার্টি সুপ্রিমোও উপহার এনেছিলেন বাংলার মুখ্যমন্ত্রীর জন্য। আসন্ন লোকসভা নির্বাচনে এই দুই দলের হাতে হাত মিলিয়ে লড়াই করাটা আরও স্পষ্ট হল এদিনের বৈঠকের পর। এর আগেও একে অপরের পাশে দাঁড়িয়েছেন দুজনে। উত্তরপ্রদেশে দিয়ে সমাজবাদী পার্টির সমর্থনে সভা করেছেন মমতা। আবার বাংলায় মমতা পাশে দাঁড়িয়ে প্রচারে এসেছিলেন জয়া বচ্চন। আগামীদিনে সমাজবাদী পার্টি যেখানে লড়বে সেখানে তাদের পাশে দাঁড়াবে তৃণমূল এমনটাই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আবার অন্যান্য রাজ্যে তৃণমূলের শক্তি বাড়াতে তাদের পাশে দাঁড়ানোর কথা দিয়েছেন অখিলেশও।
Posted ২:৩২ এএম | শনিবার, ১৮ মার্চ ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।