বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান

  |   শুক্রবার, ৩১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   81 বার পঠিত

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা। বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা যায় না এই অভিনেতাকে। লুকিয়ে বিয়ে করার কারণে সম্প্রতি খবরের শিরোনাম হন তিনি। শুধু তাই নয়, তাদের একটি কন্যা সন্তান রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

এবার নতুন খবর দিলেন ভিভিয়ান ডিসেনা। আর তা হলো, জন্মসূত্রে খ্রিষ্টান ধর্মের অনুসারী হলেও, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি।

জানা গেছে, ২০১৯ সালে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন তিনি। এ প্রসঙ্গে ভিভিয়ান বলেন, ‘আমার জীবনে তেমন কোনো পরিবর্তন হয়নি। জন্মসূত্রে আমি খ্রিষ্টান, এখন ইসলাম ধর্ম অনুসরণ করি। ২০১৯ সালের পবিত্র রমজান মাস থেকে ইসলাম ধর্ম অনুসরণ করছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে  অনেক শান্তি ও স্বস্তি পাই।

এ সময় বিয়ে-সন্তানের কথাও স্বীকার করেন ভিভিয়ান। এক বছর আগে মিশরীয় এক নারীকে বিয়ে করেন। মিশরে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যা আমি বিবাহিত। আমার ৪ মাসের কন্যা সন্তান রয়েছে। বিয়ে সন্তানের খবর আমি জানাতাম। কিন্তু তার জন্য সঠিক সময় প্রয়োজন ছিল।

চলতি রমজানের শুরুতে অভিনেতার সমস্ত ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন ভিভিয়ান। তিনি ইনস্ট্রাগ্রামে লিখেছিলেন, ‘সর্বশক্তিমান। রমজানের এই বরকতময় প্রথম শুক্রবারে আমাদেরকে সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা আপনার জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের রোজা এবং রাতের প্রার্থনা কবুল করুন যা আমরা মন থেকে পালন করে থাকি। সব ভুল থেকে দূরে রাখুন এবয় আমাদের সমস্ত দোষ মাফ করুন। আমীন।’

Facebook Comments Box

Posted ৭:১৩ এএম | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।