শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই ভোট দেবে জনগণ: প্রধানমন্ত্রী

  |   সোমবার, ০৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   90 বার পঠিত

আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই ভোট দেবে জনগণ: প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতকে ‌ভোট চোর আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেবে।

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, জনগণ আমাদের তাদের সেবা করার সুযোগ দেবে। সবাইকে (নেতা-কর্মী) আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে, কারণ, নির্বাচনে আমরা বিজয়ী হব।

গতকাল রোববার (স্থানীয় সময়) লন্ডন ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) বাংলাদেশকে ধ্বংস করবে। তাই সতর্ক থাকুন, যাতে বিএনপি-জামায়াত চক্র আবার ক্ষমতায় না আসে।’

জনগণ বিএনপি-জামায়াতের ওপর আস্থা রাখবে বলে মনে করেন না জানিয়ে শেখ হাসিনা বলেন, “তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং এভাবে দেশকে ধ্বংস করেছে। জনগণ কীভাবে তাদের প্রতি আস্থা রাখবে? জনগণ জেনে গেছে যে তারা চোর, দুর্নীতিবাজ, খুনি, গ্রেনেড হামলাকারী ও লুটেরা এবং তারা খুনিদের পৃষ্ঠপোষক।

“তারেক রহমানকে তার দুর্নীতির দায়ে সাজা দেওয়া হয়েছে এবং খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর পাচারকৃত প্রায় ৪০ কোটি টাকা সরকার দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।“

বিএনপিকে ভোট চোর আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, তারেক জিয়া ভোট চোর, তার মাও ভোট চোর। তিনি বলেন, বিএনপি-জামায়াতের মতো ভোট কারচুপি করে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসেনি।

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের অধিকারের জন্য লড়াই করে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে। তারা কখনো ক্ষমতা দখল বা চুরি করেনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কারো কিছু বলার নেই। সেই নির্বাচনের ফলাফল কী ছিল? বিএনপির ২০ দলীয় জোট কতটি আসন পেয়েছিল? ২০ দলীয় জোট সেই নির্বাচনে ২৯টি আসন এবং একটি উপনির্বাচনে ১টি, মোট ৩০টি আসন। আর বাকি আসন ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের। আমরা সব পেয়েছি। জনগণের কাছে তাদের (বিএনপি-জামায়াত) অবস্থান কী যে তারা এত লাফালাফি করে?

প্রধানমন্ত্রী অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ। তাঁরা ‘ডেলটা ২১০০’ পরিকল্পনা প্রণয়ন করেছেন। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশে আর কোনো গৃহহীন, ভূমিহীন মানুষ থাকবে না। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। বাংলাদেশের কোনো মানুষ অন্নহীন থাকবে না।

শেখ হাসিনা গত ১৪ বছরে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি সংক্ষেপে বর্ণনা করেন।

Facebook Comments Box

Posted ৭:৩৫ এএম | সোমবার, ০৮ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।