ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে, পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় ৩৩তম বাংলাদেশ

জেলা প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   28 বার পঠিত

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে, পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় ৩৩তম বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সফলভাবে গ্রিড সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপনের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, বিকেল ৩টায় তাঁর উপস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এই সফল পরীক্ষার মধ্য দিয়ে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের নতুন অধ্যায় সূচিত হলো।

পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের অগ্রগতি তুলে ধরে ফকির মাহবুব আনাম বলেন, জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। তবে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে পরবর্তী সময়ে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছে। এর ফলে সফলভাবে গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, এই অর্জন শুধু একটি বিদ্যুৎ প্রকল্পের সাফল্য নয়, বরং বাংলাদেশের জন্য গর্বের মাইলফলক। এ ঐতিহাসিক সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে দেশের সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।

Facebook Comments Box

Posted ১:১৯ পিএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।