ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। রোববার এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।
বিবৃতিতে জানানো হয়, সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন একটি এলাকায় এএইচ-৬আই রিকনেসান্স হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এদিকে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি জোটের সংঘাত বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী নাজরান অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইয়েমেন সংঘাতও নতুন একটি ফ্রন্ট হিসেবে দেখা দিচ্ছে।
এর আগে শনিবার ইয়েমেনের হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, সীমান্ত এলাকায় হুতি ঘাঁটিতে হামলায় অংশ নেওয়া একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে তাদের বাহিনী।
তবে হুতিদের এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন সৌদি জোটের মুখপাত্র আল-মালিকি। রোববার এক্সে সারিবদ্ধ কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টারের ছবি পোস্ট করে তিনি বলেন, ‘তোমরা দাবি করছ যে এটিকে গুলি করে নামিয়েছ, কিন্তু খুব শিগগিরই এটি যুদ্ধক্ষেত্রে নামবে।’
Posted ৬:১৯ এএম | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।