ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত

বিমানে বোমা হামলার হুমকি পাওয়ার পর মাঝপথে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। সৌদি আরবের দাম্মাম থেকে ভারতের নয়াদিল্লিগামী ফ্লাইটটির এক ক্রু সদস্য টিস্যু পেপারে ‘বোমা’ লেখা একটি বার্তা দেখতে পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে বিমানটির গতিপথ পরিবর্তন করা হয়।
পরে ভারতের গুজরাটের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।
আহমেদাবাদ পুলিশের ‘জি’ ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার (এসিপি) ভি এন যাদব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উড্ডয়নরত বিমানে বোমাসংক্রান্ত লিখিত বার্তা পাওয়ার পর পাইলটরা বিমানটি আহমেদাবাদের দিকে ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমান অবতরণের পর নিরাপত্তারক্ষী সংস্থাগুলো পুরো বিমানে তল্লাশি চালায়। তবে তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
ফ্লাইটটিতে থাকা ৩২ জন যাত্রীই নিরাপদ আছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের আপাতত আহমেদাবাদ বিমানবন্দরের টার্মিনাল-২-এ রাখা হয়েছে।
টিস্যু পেপারে ‘বোমা’ লেখা বার্তাটি কে বা কারা লিখেছে এবং কীভাবে সেটি বিমানে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: মিন্ট
Posted ৭:২১ এএম | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।