ডেস্ক রিপোর্ট | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 18 বার পঠিত

ভারতের মুম্বাইয়ে ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানোর সময় ৮ বছরের এক শিশুকে চাপা দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) বিকেলে মুম্বাইয়ের বান্দ্রার জন ব্যাপটিস্ট রোডে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, মেঘা রাওয়াল (৪৫) দুর্ঘটনার সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির ধাক্কায় শিশুটি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মেঘা রাওয়ালের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার ১০৫, ২৮১ ও ১২৫ ধারা এবং মোটরযান আইনের ১৮৪ ধারায় মামলা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
Posted ৫:৪২ এএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।