ডেস্ক রিপোর্ট | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের কাছে কেনস্কফ এলাকায় ভয়াবহ হামলা ও গণঅপহরণের পর ছয় শিশু ও সাত নারীকে মুক্তি দিয়েছে একটি সশস্ত্র গ্যাং। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে ৫০ জনের বেশি মানুষকে অপহরণের ঘটনায় তাদের মুক্তি দেওয়া হয়।
ইউনিসেফের তথ্যমতে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে দুই বছরের কম বয়সী তিন শিশু, সাত বছরের একটি শিশু এবং দুই কিশোরী রয়েছে।
সংস্থাটির হাইতি শাখার উপপ্রতিনিধি ইয়ানিগ দ্যুসার্ট বলেন, সহিংসতার মধ্যে এই মুক্তি কিছুটা আশার আলো দেখালেও এটি দেশের শিশুদের ওপর চলমান হামলার ভয়াবহতারই আরেকটি উদাহরণ।
জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে স্থানীয় কমিউনিটি নেতাদের সঙ্গে কাজ করেছে ইউনিসেফ। তবে মুক্তিপ্রাপ্তদের চিকিৎসার প্রয়োজন হয়েছে কি না, কিংবা আরও কেউ এখনও জিম্মি রয়েছে কি না—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
২৩ আগস্ট রাজধানীর কাছাকাছি কেনস্কফের পাহাড়ি এলাকায় একটি গ্যাং হামলায় অন্তত ৪৭ জন নিহত হন। ওই ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষকে অপহরণ করা হয়।
সূত্র: সিএনএন
Posted ৬:০৯ এএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।