ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দুই নায়িকাকে নিয়ে কানাডায় জায়েদ খান, আসছে ‘ভায়োলেন্স’

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

দুই নায়িকাকে নিয়ে কানাডায় জায়েদ খান, আসছে ‘ভায়োলেন্স’

নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক জায়েদ খান। ‘ভায়োলেন্স’ নামের নতুন সিনেমায় একসঙ্গে দুই নায়িকা অধরা খান ও শিরিন শিলার সঙ্গে অভিনয় করছেন তিনি। এরই মধ্যে কানাডায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। শুটিং শুরুর আগে দুই নায়িকার সঙ্গে ফটোশুটেও অংশ নিয়েছেন জায়েদ খান।

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত মহরতে সিনেমাটির পরিচালক ও অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। কামাল হোসেনের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটি উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে।

‘ভায়োলেন্স’ নিয়ে উচ্ছ্বসিত জায়েদ খান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ কানাডায় এই প্রথম এভাবে পূর্ণাঙ্গভাবে বাংলা সিনেমার শুটিং হতে যাচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করব। আশা করছি দারুণ কিছুই হবে।’

এর আগে গত ২৭ আগস্ট নিউইয়র্ক থেকে কানাডার অন্টারিওর উদ্দেশে রওনা হন জায়েদ খান। তবে আবহাওয়াজনিত কারণে তার ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। বজ্রপাতের কারণে প্রায় ৯ ঘণ্টা অপেক্ষার পর তাকে ফিরে আসতে হয়। এদিকে কানাডায় তার জন্য অপেক্ষা করছিলেন অধরা খান ও শিরিন শিলা।

জায়েদ খানকে সর্বশেষ দেখা গেছে ‘সোনার চর’ সিনেমায়। জাহিদ হাসানের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল স্নিগ্ধা।

Facebook Comments Box

Posted ৮:২২ এএম | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।