ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

ইউক্রেন যুদ্ধের অবসানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, ‘অন্তহীন যুদ্ধ’ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের দিকে এগোতে হবে। জবাবে পুতিন জানিয়েছেন, রাশিয়া সেই পথেই এগোচ্ছে।
সোমবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদি। বৈঠকে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের দিকে এগোতে হবে।’
মোদির বক্তব্যের জবাবে পুতিন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি, আপনাকে ধন্যবাদ। আমরা সেদিকেই এগোচ্ছি।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধের অবসান হয়নি। সাম্প্রতিক সময়ে সংঘাতের তীব্রতাও বেড়েছে।
এসসিওর গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান ও বেলারুশ। সম্মেলনের ফাঁকে মোদি-পুতিনের এই বৈঠকে ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
সূত্র: দ্য হিন্দু
Posted ৬:৫৪ এএম | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।