ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিশ্বকাপের মঞ্চে ফিলিস্তিনকে তুলে ধরছেন বসনিয়ার সমর্থকরা

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

বিশ্বকাপের মঞ্চে ফিলিস্তিনকে তুলে ধরছেন বসনিয়ার সমর্থকরা

বিশ্বকাপের নকআউট পর্বে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এই ম্যাচ উপলক্ষ্যে ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা শহরে জড়ো হয়েছেন বলকান অঞ্চলের দেশটির অনেক সমর্থক।

প্রথমবারের মতো শেষ ষোলোর টিকিট পাওয়ার লড়াইয়ে প্রিয় দলকে সমর্থন জোগাতে অনেকে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। এক সমর্থক জানান, তিনি কানাডা থেকে একটানা ২৫ ঘণ্টা ট্রাক চালিয়ে এসেছেন। তাঁর সেই ট্রাকটি সাজানো হয়েছে প্রিয় খেলোয়াড়দের ছবি এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকারে। আছে, মার্ভেল কমিকসের জনপ্রিয় চরিত্র ‘হাল্ক’-এর একটি বিশাল প্রতিকৃতিও।

বসনিয়ার সমর্থকেরা এই টুর্নামেন্টকে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের একটি মঞ্চ হিসেবেও বেছে নিয়েছেন। তাদের মতে, অতীতে নিজেদের দেশে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হওয়ার তিক্ত অভিজ্ঞতাই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছে।

আলদিন মুমিনোভিচ নামে ২২ বছর বয়সী এক সমর্থক বলেন, দুই দেশের মানুষ একই ধরনের ট্রমার শিকার। বসনিয়া অতীতে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, ফিলিস্তিনিরাও এখন একই পরিস্থিতির মুখোমুখি। তাই আমরা তাদের কখনোই ভুলব না, সবসময় পাশে থাকব।

নব্বইয়ের দশকে সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়া ভাঙনের সময় জাতিগত ও জাতীয়তার ভিত্তিতে রক্তক্ষয়ী সংঘাতের সৃষ্টি হয়। এর মধ্যে বসনিয়ার যুদ্ধ ছিল সবচেয়ে ভয়াবহ। এতে প্রায় ১ লাখ মানুষ নিহত হয়। ওই সংঘাতে ভুক্তভোগীদের একটি বড় অংশ ছিলেন বসনিয়াক মুসলমান।

১৯৯৫ সালে সার্ব বাহিনীর হাতে ৮ হাজার ৩৭২ জন বসনিয়াক মুসলমান পুরুষ ও শিশুকে হত্যার ঘটনাটিকে পরে গণহত্যা হিসেবে রায় দেন সাবেক যুগোস্লাভিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটিওয়াই)। বসনিয়ার সমর্থকদের একাংশ বলছেন, এই রক্তাক্ত ইতিহাসই ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের মূল কারণ।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের চালানো গণহত্যায় এখন পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, তাদের অধিকাংশই নারী ও শিশু। চলতি বিশ্বকাপে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বসনিয়ার এক দল সমর্থক সমস্বরে ‘ফিলিস্তিন, ফিলিস্তি ‘ বলে স্লোগান দিচ্ছেন। অনেকে ফিলিস্তিনের পতাকা হাতে ধরে আছেন।

বসনিয়া ও ফিলিস্তিনের এই আত্মিক সম্পর্কের বিষয়টি ইনস্টাগ্রামে তুলে ধরেছেন ইলদাজ হুসোভিচ নামের এক ব্যবহারকারী। আলজাজিরাকে তিনি বলেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের দুর্দশার চিত্র অনেক বসনিয়ানকে নিজেদের স্মৃতি মনে করিয়ে দেয়।

ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারায় যাওয়া গ্র্যাকো নামের এক সমর্থক বলেন, ‘আমরা ফিলিস্তিনের জন্য ন্যায়বিচার এবং সহিংসতার অবসান চাই। এখন হয়তো সংবাদমাধ্যমে এটি আগের মতো অতটা আলোচনায় আসছে না, তবে আমরা মানুষকে মনে করিয়ে দিতে চাই, ফিলিস্তিনিরা এখনও নরক যন্ত্রণা সহ্য করছে।’

Facebook Comments Box

Posted ৫:০৩ এএম | বুধবার, ০১ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।