ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত

এশিয়ান গেমস-২০২৬-এর উইমেন্স শর্টবোর্ড সার্ফিংয়ে রাউন্ড-১-এর হিটে তৃতীয় হয়েছেন বাংলাদেশের ফাতেমা আক্তার।
শুক্রবার জাপানের লং বিচে অনুষ্ঠিত রাউন্ড-১-এর ২ নম্বর হিটে মোট ২.৯২ পয়েন্ট সংগ্রহ করেন ফাতেমা। একটি ওয়েভ থেকে সর্বোচ্চ ২.৫০ পয়েন্ট পান তিনি।
দ্বিতীয় স্কোরিং ওয়েভে ফাতেমা ০.৮৩ পয়েন্ট পেলেও ‘ইন্টারফেয়ারেন্স পেনাল্টি’ (পেনাল্টি-১) এর কারণে সেই স্কোর কমে দাঁড়ায় ০.৪২ পয়েন্টে। ফলে সেরা দুটি ওয়েভ মিলিয়ে তার মোট স্কোর হয় ২.৯২ পয়েন্ট।
এই হিটে ৭.৭৩ পয়েন্ট (৪.০০ ও ৩.৭৩) নিয়ে শীর্ষে ছিলেন চীনের প্রতিযোগী জিন শুহান। ৫.০৩ পয়েন্ট (২.৭৩ ও ২.৩০) নিয়ে দ্বিতীয় হন ইন্দোনেশিয়ার হেয়ার কিয়া জো।
Posted ৭:০৮ এএম | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।