ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   62 বার পঠিত

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বলিউড সুপারস্টার আমির খানের বিয়ে নিয়ে আবারও আলোচনা তুঙ্গে। এনডিটিভিসহ ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেতা। আগামী ৫ জুলাই নাকি একান্ত পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আসর বসতে যাচ্ছে।

বিয়ের খবর প্রকাশ্যে আসলেও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি আমির।

গত বছর নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির খান। সেখানেই তিনি জানান, গৌরী তার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন।

সম্পর্কের খবর এতদিন গোপন রাখার প্রসঙ্গে তখন মজা করে আমির বলেছিলেন, ‘দেখো, তোমাদের কাউকে কিছু জানতে দিইনি। আমাদের সম্পর্কটি প্রায় ১৮ মাস ধরে চলছে।’

আমিরের ভাষায়, ‘গৌরী বেঙ্গালুরুতে থাকতেন। আমি সেখানে গিয়ে দেখা করতাম। মুম্বাইয়ের তুলনায় সেখানে মিডিয়ার নজরও কম ছিল। তাই আমরা অনেকটাই আড়ালে থাকতে পেরেছি।’

গৌরী স্প্র্যাটের বেড়ে ওঠা মূলত বেঙ্গালুরুতেই। তার মা রিটা স্প্র্যাট শহরের পরিচিত এক সেলুন ব্যবসায়ী ছিলেন। গৌরীর শিক্ষাজীবনের একটি অংশ কেটেছে ব্লু মাউন্টেন স্কুলে। পরে তিনি ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেন। গৌরী স্প্র্যাট এর আগে বিয়ে করেছিলেন।সেই সংসারের সাত বছর বয়সী এক ছেলে রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, গৌরী তার জীবনে আসার পর তিনি মানসিকভাবে অনেক শান্তি খুঁজে পেয়েছেন।

অভিনেতা বলেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে গৌরীর সঙ্গে আমার পরিচয় হয়েছে। তার সঙ্গে থাকলে আমি অনেক শান্তি অনুভব করি। কিরণ ও রীনার সঙ্গেও আমার গভীর সম্পর্ক ছিল, কিন্তু সেগুলো শেষ পর্যন্ত টেকেনি। গৌরী আমার জীবনে আসায় আমি নিজেকে আশীর্বাদপুষ্ট মনে করি। আমরা একসঙ্গে খুব ভালো আছি।’

গত এক বছরে বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গেছে আমির ও গৌরীকে। এমনকি চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কমেডি উৎসবেও যুগল হিসেবে উপস্থিত হয়েছিলেন তারা।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে শৈশবের বন্ধু রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ১৬ বছর একসঙ্গে থাকার পর ২০০২ সালে বিচ্ছেদ হয় তাদের। তাদের সংসারে জন্ম নেয় ছেলে জুনাইদ খান এবং মেয়ে ইরা খান।

এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ‘লাগান’ সিনেমা শুটিংয়ের সময় তাদের পরিচয় হয়েছিল। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও ছেলে আজাদের দায়িত্ব এখনও যৌথভাবেই পালন করছেন তারা। সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

Posted ৪:১৪ এএম | বুধবার, ০৩ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।