মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

দীপিকার পর সুখবর দিলেন ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

দীপিকার পর সুখবর দিলেন ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি

একদিকে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর, অন্যদিকে একই প্রজেক্টের পরিচালক অ্যাটলি কুমারের ঘরেও এলো নতুন সদস্য। ‘রাকা’ ছবির শুটিংয়ের মাঝেই পরপর দুই খুশির খবর ঘিরে এখন আনন্দের আবহ।

সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অ্যাটলি জানান, তিনি ও তার স্ত্রী প্রিয়া মোহন কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। অভিনব ভঙ্গিতে এই সুখবর শেয়ার করেন তিনি। একটি ছবিতে তাঁদের ছেলে মীরের ভাই হওয়ার আনন্দ ফুটিয়ে তোলা হয়, যেখানে প্রতীকীভাবে লেখা—‘আমি একটা ছোট্ট বোন পেয়েছি।’

এই ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে তাঁদের সোশ্যাল মিডিয়া। অনুরাগী থেকে তারকা—সকলেই নবজাতককে ভালোবাসা জানিয়েছেন এবং দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি মেটারনিটি ফটোশুটের মাধ্যমে দ্বিতীয়বার সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন অ্যাটলি-প্রিয়া। দীর্ঘ প্রেমের পর ২০১৪ সালে বিয়ে করেন এই দম্পতি। প্রায় নয় বছর পর তাঁদের ঘরে আসে প্রথম সন্তান মীর, আর এবার পরিবারে যোগ হলো কন্যাসন্তান।

প্রসঙ্গত, দক্ষিণী সিনেমা দিয়ে যাত্রা শুরু করলেও ‘জওয়ান’ ছবির মাধ্যমে বলিউডেও নিজের জায়গা পাকাপোক্ত করেছেন অ্যাটলি। শাহরুখ খানের সঙ্গে তার সেই কাজ ব্যাপক সাফল্য পায়।

সবর্তমানে ‘রাকা’ চলচ্চিত্র নির্মাণ করছেন অ্যাটলি। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। ‘রাকা’র শুটিংয়ের মাঝেই পরপর সুখবর। একদিকে দীপিকা-রণবীরের পরিবারে নতুন অতিথির অপেক্ষা, অন্যদিকে অ্যাটলির ঘরে কন্যাসন্তানের আগমন—এই দ্বিগুণ আনন্দেই এখন মুখর পুরো টিম।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১১:৩৫ এএম | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।