মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সরকারকে সহযোগিতার আশ্বাস বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

সরকারকে সহযোগিতার আশ্বাস বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের

জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে কারা সংসদ সদস্য হবেন– তা নির্ধারণে চূড়ান্ত যাচাই-বাছাই করছে বিএনপি। গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে ১০ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় দলটি। এ সময় বিগত দিনে আন্দোলন-সংগ্রামে নিজেদের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন নারী নেত্রীরা।

একই সঙ্গে মনোনয়ন পাওয়া ও না পাওয়ার পরবর্তী করণীয় সম্পর্কেও কথা বলেন তারা। নারী আসনে মনোনয়নপ্রত্যাশীরা দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার করেন। একইসঙ্গে সংরক্ষিত নারী আসনে যারা মনোনয়ন পাবেন, তারা অন্যান্য নারী নেত্রীকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে সরকারকে নানাভাবে সহযোগিতা করবেন বলেও সাক্ষাৎকালে উল্লেখ করেন।

গতকাল শনিবার সাক্ষাৎকারের শেষ দিনে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিন প্রায় সাড়ে চারশ মনোনয়নপ্রত্যাশী সাক্ষাতে অংশ নেন। এর আগে শুক্রবার সাক্ষাৎকারের প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের ৩৭৮ জনের সাক্ষাৎকার নেয় বিএনপি।

বৈঠক সূত্রে জানা যায়, ৩৬ আসনের বিপরীতে আট শতাধিক মনোনয়নপ্রত্যাশীকে দুই দিনে পৃথকভাবে দলের পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডে ডাকা হয়। সেখানে সংরক্ষিত নারী আসনপ্রত্যাশীদের বায়োডাটা দেখেন বোর্ডের সদস্যরা।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাদের প্রত্যেকের কাছে মনোনয়ন পেলে কী করবেন, আবার না পেলে কী করবেন– এমনটা জানতে চান। বেশির ভাগ নেত্রীই তারেক রহমানের ওপর এই বিষয়টি ছেড়ে দেন। তারা দলীয় সিদ্ধান্তকে মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দলের ত্যাগী নেত্রীদের মূল্যায়িত করার আহ্বান জানান। এসব বৈঠকে উচ্চশিক্ষিত ও ত্যাগী নেত্রীদের মূল্যায়নের আশ্বাস দেয় পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড।

দলীয় সূত্র জানায়, শনিবার চার শতাধিক মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেয় বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড। বিকেলে ঢাকা বিভাগের ঢাকা জেলা দিয়ে সাক্ষাৎকার শুরু হয়ে চট্টগ্রাম বিভাগের সাক্ষাৎকার শেষ হয়। বিএনপির পার্লামেন্টারি বোর্ড আরও খোঁজ-খবর নিয়ে আজকালের মধ্যে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…
বিষয় :

Posted ১১:২৯ এএম | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।