ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   223 বার পঠিত

জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

২৭ হাজার কোটি টাকায় চীন থেকে বিমান বাহিনীর জন্য ২০টি যুদ্ধবিমান কেনার খবর নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোন মন্তব্য করব না।’

সূত্র থেকে জানা যায়, সরকার ২৭ হাজার কোটি টাকা খরচ করে চীন থেকে ২০টি জে-১০সিই মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনছে।

সশস্ত্র বাহিনী বিভাগের একটি নথিতে দেখা যায়, একেকটি উড়োজাহাজের প্রাক্কলিত মূল্য ৬০ মিলিয়ন মার্কিন ডলার, এই হিসেবে ২০টির দর এক হাজার দুইশ মিলিয়ন মার্কিন ডলার বা ১৪ হাজার ৭৬০ কোটি টাকা।

এর সঙ্গে স্পেয়ার পার্টস, আরও কিছু সরঞ্জাম, বীমা ও ভ্যাট, এজেন্সি কমিশন সব মিলিয়ে ২০টি উড়োজাহাজে খরচ দাঁড়াবে ২৭ হাজার ৬০ কোটি টাকা। আগামী ১০ অর্থ বছরে থোক বরাদ্দ থেকে এই অর্থ সঙ্কুলানের কথা বলা হয়েছে।

দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে এক সাংবাদিক বলেন, আপনি তো বিষয়টা জানেন স্যার–তখন অর্থ উপদেষ্টা বলেন, ‘জানলে যে সব বলে দিতে হবে, সেটা তো না।’

Facebook Comments Box

Posted ৫:৫৪ পিএম | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।