নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ জুন ২০২৫ | প্রিন্ট | 541 বার পঠিত

বিগত বছরগুলোর তুলনায় এবার পশুর চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার পুরান ঢাকার পোস্তা এলাকায় ঘুরে ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি। এসময় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, গেল বছরগুলোর তুলনায় এবার চামড়ার দাম বেশি। লবণবিহীন চামড়ার ন্যায্য মূল্য না পেলে এতে সরকারের দায় নেই, এর মূল্য ঠিক করবে বাজার ব্যবস্থাপনা।
তিনি আরও বলেন, আধা পচা চামড়া কম দামে বিক্রি হওয়া নিয়ে অপপ্রচার চলছে। প্রধান উপদেষ্টার পরামর্শে এ বছর চামড়া সংরক্ষণ ও মজুদের ব্যবস্থা করা হয়েছে।
এ সময় তার সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
Posted ৩:৩৬ এএম | সোমবার, ০৯ জুন ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।