সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যে ৬৬ সংসদীয় আসনের সীমানায় আসতে পারে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ মে ২০২৫   |   প্রিন্ট   |   403 বার পঠিত

যে ৬৬ সংসদীয় আসনের সীমানায় আসতে পারে পরিবর্তন

১৯৯১ সালের পর ২০০৮ সালে সংসদীয় আসনের সীমানায় বড় পরিবর্তন হয়েছিল। কিন্তু ২০১১ সালে একটি আদমশুমারি হলেও গত জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সীমানা নির্ধারণে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি।

যদিও এ সীমানা পরিবর্তন নিয়ে প্রথম থেকে ক্ষোভ জানিয়ে আসছিলেন বিএনপিসহ বেশ কয়েকটি দল। বিএনপি নেতারা তখন থেকেই বলছিলেন, দলটিকে হারিয়ে দিতেই সূক্ষ্ম কারচুপির অংশ হিসাবে আসন সীমানা পরিবর্তন করা হয়েছিল। যার কারণেই এরপর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানায় বড় ধরনের পরিবর্তন করেনি তৎকালীন নির্বাচন কমিশনগুলো।

তবে দীর্ঘদিন আটকে থাকার পর জাতীয় সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণসংক্রান্ত আইন সম্প্রতি সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। ওই অধ্যাদেশ জারির পরে এ কাজে গতি ফিরেছে। কাজটি জোরশোরে এগিয়ে আনছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নির্বাচনে ৩০০টি আসনই বহাল থাকবে এবং বিদ্যমান আইন অনুসরণ করে সীমানা পরিবর্তন করতে যাচ্ছে ইসি।

ইতিমধ্যেই সীমানা পরিবর্তনের দাবিতে ইসিতে বেশ কিছু আবেদন জমা পড়েছে। এসব আবেদন সর্বশেষ প্রকাশিত জনশুমারি এবং প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে ইসি।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৯ মে) পর্যন্ত ৬৬টি আসনে ৪১৬টি আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী। রয়েছেন দলটির বেশ কয়েকজন সাবেক সংসদ-সদস্য ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি। তাদের অন্তত ৯০ ভাগই ২০০১ সালের সীমানায় ফেরার দাবি জানিয়েছেন।

ইসির সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, জমা হওয়া ‘যৌক্তিক আবেদন’ বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ওই কারণে এবার অনেক আসনের সীমানায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। শহর এলাকার আসন কমে যেতে পারে। বাড়তে পারে গ্রামের আসন। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরও জানা গেছে, সীমানা পরিবর্তন চেয়ে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে পিরোজপুর-২ আসনে। এই আসনে আবেদন পড়েছে অন্তত ১০৩টি। আর কুমিল্লা-১০ আসনে জমা হয়েছে অন্তত ৯২টি। ঢাকা-৭ আসনে আবেদন পড়েছে ৩৬টি এবং ঢাকা-১, ২ ও ৩ আসনে পড়েছে ২৩টি। মানিকগঞ্জে একটি আসন বাড়ানোর দাবিতে আবেদন পড়েছে ৩৮টি। আর চাঁদপুরে একটি আসন বাড়ানোর জন্য ৯টি আবেদন জমা হয়েছে। সব আবেদনই যাচাই-বাছাই করা হচ্ছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১২:৩৭ পিএম | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

test
(265 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।