বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নির্বাচন সামনে রেখে টিকটকে যোগ দিলেন বাইডেন

আমেরিকা ডেস্ক   |   সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   188 বার পঠিত

নির্বাচন সামনে রেখে টিকটকে যোগ দিলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ‘টিকটক’-এ যোগ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল রোববার ২৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্টের মাধ্যমে টিকটকে তাঁর আত্মপ্রকাশ ঘটে।

যদিও সাম্প্রতিক বছরগুলোয় ভিডিও শেয়ার করার এই সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে মার্কিন সরকার তীব্র সমালোচনা করেছে। রিপাবলিকানরা এমনকি বাইডেনের প্রশাসনও এ সমালোচনায় অংশ নিয়েছিল।

টিকটক চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন। অনেক মার্কিন রাজনীতিবিদের অভিযোগ, এটিকে চীন সরকার প্রচারণা চালানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে বাইটড্যান্স বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকার নিরাপত্তার কারণে সরকারি ডিভাইসে টিকটক অ্যাপ নিষিদ্ধ করেছে।

সম্প্রতি মন্টানার অঙ্গরাজ্যের সরকারকে অ্যাপটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিল। তবে আদালতের কারণে তা বাস্তবায়ন হয়নি।

নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা প্রথম ভিডিওতে ৮১ বছর বয়সী বাইডেন রাজনীতি ও এনএফএল চ্যাম্পিয়নশিপ খেলার মতো বিষয় নিয়ে রসিকতা করেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ২:০১ পিএম | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।