শুক্রবার ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মেয়েকে বাংলো উপহার দিলেন অমিতাভ বচ্চন

  |   শনিবার, ২৫ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   134 বার পঠিত

মেয়েকে বাংলো উপহার দিলেন অমিতাভ বচ্চন

বেশ কিছুদিন ধরে বলিউডে বচ্চন পরিবারের অন্দরের নানা গুঞ্জন নিয়ে চলছে আলোচনা। কয়েক দিন আগেই শোনা গিয়েছিল, বচ্চন বাড়ি ছেড়ে নাকি বাবার বাড়িতেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার জানা গেল, অমিতাভ বচ্চন তার মেয়ে শ্বেতা বচ্চনকে ৫০ কোটি রুপির বাংলো উপহার দিয়েছেন।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন মেয়ে শ্বেতাকে উপহার স্বরূপ লিখে দিয়েছেন তার সাধের বাড়ি ‘প্রতীক্ষা’। অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন অভিনেতাকে এই বাংলোটি উপহার দেন।

তারই ধারাবাহিকতায় বলা যেতে পারে, অভিনেতার প্রথম সম্পত্তি এই বাংলোটি। বাবা-মায়ের সঙ্গে এই বাড়িতেই অমিতাভ থাকতেন। গত ৮ নভেম্বর এই গিফ্ট ডিড সই করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে গিফ্ট ডিডেন নথির ছবিও প্রকাশ্যে এসেছে।

এই গিফ্ট ডিডের জন্য ৫০.৬৫ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। এই বাংলোর দাম আনুমানিক ৫০ কোটি। অমিতাভ এবং জয়া যৌথভাবে তাদের মেয়ে শ্বেতাকে এই বাংলো উপহার দিলেন দীপাবলিতে।

তবে কি বচ্চনদের অন্দরের মনোমালিন্যের জেরেই শুরু হয়েছে সম্পত্তির ভাগ-বাটোয়ারা? আর সে জন্যই কি দীপাবলির পুজোতে এলেন না ঐশ্বরিয়া? এমন নানা জল্পনা-কল্পনা ঘুরপাক করছে বলিপাড়ায়।

Facebook Comments Box

Posted ১২:১৯ পিএম | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।